,

সচিবালয়ে ঢুকেছেন আনসাররা

news-image

নিজস্ব প্রতিবেদক : আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে সচিবালয়। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার পর তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন। একপর্যায়ে তাদের একাংশ সচিবালয়ে ঢোকেন।

জানা গেছে, রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে আন্দোলনরত আনসাররা ‌সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে দুপুর ১২টার পর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এরপর অর্ধশতাধিক আনসার ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।

গত দুদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করেন তারা।

আন্দোলনকারী আনসাররা বলছেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে কাউকে বের হতে এবং প্রবেশ করতে দেবেন না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট