,

ডিএডি আব্দুর রহিমকে হত্যা : শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন নথিভুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাগারে আটক থাকা অবস্থায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলার আবেদনটি নথিভুক্ত করেছেন আদালত।

রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ভুক্তভোগীর ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ মামলার এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। একইসঙ্গে আব্দুর রহিমের অপমৃত্যু মামলাটির নথি তলব করেন।

এ মামলার আবেদনে উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ, পিলখানা বিদ্রোহ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল, সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খাঁন, ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, নূরে আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক,মির্জা আজম, হাসানুল হক ইনু, ২০১০ সালের জুলাই মাসে দায়িত্বরত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, দায়িত্বরত চিকিৎসকগণদের আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে যারা ১৪ দলীয় জোটের এমপি ও মন্ত্রী। যারা পিলখানায় সেনা সদস্যদের হত্যা ও ডিএডি আব্দুর রহিম হত্যার সাথে জড়িত।

মামলায় বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দলীয় প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

বাদী অভিযোগ করেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন। তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয়। ২০১০ সালের ২৯ জুলাই তার বাবাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয় বলে বাদী উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট