,

মুশফিকের সেঞ্চুরিতে লিডের স্বপ্ন বুনছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ৬ উইকেটে ৪৪৮ রান তুলে পাকিস্তান ইনিংস ঘোষণা করার পর রাওয়ালপিন্ডিতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। ব্যাটারদের কল্যাণে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। যেখানে বড় অবদান মুশফিকুর রহিমের। সেঞ্চুরি করে অপরাজিত আছেন তিনি। আর তার ব্যাটেই লিডের স্বপ্ন বুনছে বাংলাদেশ।

২০০ বল খেলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। আর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। এর আগে স্বাগতিকদের বিপক্ষে হাবিবুল বাশার করাচি টেস্টে করেছিলেন ১০৮ রান এবং জাভেদ ওমর বেলিম পেশোয়ারে করেছিলেন ১১৯ রান।

চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও পাকিস্তানের চেয়ে ৫৯ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। হাতে আছে ৪ উইকেট।

৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাস এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। অপরাজিত ৫২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা লিটন আজ নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন কেবল ৪ রান। ৫৬ রান করে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি।

লিটন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে আরও একবার জুটি গড়ার চেষ্টা করছেন মুশফিক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট