,

নেপালে সড়ক দুর্ঘটনা : নিহত ভারতীয়র সংখ্যা বেড়ে ৪১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের তানাহুন জেলায় একটি ভারতীয় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া ভারতীয় বাসটি থেকে এ পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের রাজ্য সরকারের মন্ত্রী গিরীশ মহাজন শুক্রবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার নেপালের তানাহুন জেলার আইনাপাহারা এলাকার সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মারসিয়াংদি নদীতে পড়ে যায় একটি ভারতীয় বাস। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে রওনা হয়েছিল বাসটি।

বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের সবাই ভারতের নাগরিক এবং এবং অধিকাংশই মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা।

শুক্রবারের সংবাদ সম্মেলনে গিরীশ মহাজন বলেন, “নদী থেকে এখন পর্যন্ত মোট ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১২ জনকে। নেপালের সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে জীবিতদের হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এ কারণে কেউ নিখোঁজ রয়েছেন কি না— এখনও নিশ্চিত নয়।”

তবে গিরীশ মহাজন জানিয়েছেন, দুর্ঘটনার শিকার ওই বাসটির যাত্রীর নামের তালিকা পেতে ইতোমধ্যে মহারাষ্ট্রের রাজ্য সরকারের পক্ষ থেকে নেপালের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মৃতদেহগুলো আনতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ শিগগিরই নেপালে রওনা দেবে।

এর আগে গত ১২ জুলাই ভূমিধসের কবলে পড়ে নেপালের ত্রিশুলি নদীতে ডুবে গিয়েছিল দু’টি বাস। এতে নিখোঁজ হয়েছিলেন ওই দুই বাসের মোট ৬৫ জন যাত্রী। তাদের মধ্যে মাত্র ৭ জনের সন্ধান পাওয়া গিয়েছিল। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট