,

বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সরকার পতনের পরে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই আসর আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। যে কারণে বাংলাদেশে হচ্ছে না এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো একটি দু:সংবাদ। এবার বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের।

তবে ভিসা জনিত সমস্যার কারণে বাংলাদেশ সফর এই মুহূর্তে বাতিল করেছে নিউজিল্যান্ড ‘এ’ দলও। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পোস্টকে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে নিউজিল্যান্ড দল আসবে না। মূলত ট্রাভেল জনিত সমস্যা, সেটা থাকলে তো আসা হবে না। ওদের বোর্ডের সঙ্গে আলাপ করছি, কথা হচ্ছে আমাদের। এখন স্থগিত থাকলেও সফরটি বাতিল হবে না। পরে সময় বের করে আবার মাঠে গড়াবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯