সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : গতকালের অপরাজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌউদ শাকিলের পঞ্চম উইকেট জুটি বাংলাদেশের গলার কাঁটা হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত শাকিলকে সাজঘরে ফিরিয়ে সেই জুটি ভেঙেছেন মেহেদি হাসান মিরাজ।

ইনিংসের ৯৫তম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন মিরাজ। সামনের পা খানিকটা এগিয়ে ‘ভি’ জোনে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। টার্নে বলের লাইন মিস করেন। বল চলে যায় সরাসরি উইকেটকিপারের গ্লাভসে। লিটন দাস সেখানে দুর্দান্ত ছিলেন, দ্রুত উইকেট ভাঙেন তিনি। রিপ্লেতে দেখা যায় যখনই পা লাইনে ঢুকছে, তখনই উইকেট ভাঙছে। শেষ পর্যন্ত বেনিফিট অব ডাউট গেছে বাংলাদেশের পক্ষেই। তাতে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে।

প্রথম ইনিংসে ৯৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৬৫ রান। ৬ রান নিয়ে উইকেটে আছেন য়াগা সালমান ও অপর অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ ১৩৩ রান।

আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। গত দিনের অপরাজিত দুই ব্যাটার আজ সকালে দেখে-শুনে খেলেছেন। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাবলীল ব্যাটিং করেছেন। শাকিল-রিজওয়ান জুটিকে প্রথম সেশনে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি বাংলাদেশি বোলাররা।

দুজনই ফিফটি করে লাঞ্চ বিরতিতে যান। বিরতি থেকে ফিরে দ্রুত রান তোলেন তারা। তাতে দুজনই পেয়েছেন তিন অঙ্কের দেখা।

এ জাতীয় আরও খবর

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী