,

নিউমার্কেটে ব্যবসায়ী হত্যায় মামলা, আসামি হাসিনা-কাদের-আরাফাত

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫)। মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নামে নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়েছে।

গতকাল (২১ আগস্ট) নিহত ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। যেখানে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল ও সালমান এফ রহমানসহ নাম উল্লেখ করা হয়েছে ১৩০ জনের। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেট এক নম্বর গেটের সামনে আসামিগণের সরাসরি নির্দেশ ও অংশগ্রহণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করলে ৭-৮ জনের বেশি আহত হন। ওই সময় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন আব্দুল ওয়াদুদ। আসামিদের নিক্ষিপ্ত এলোপাতাড়ি গুলিতে তিনি মাথার পেছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান।

এতে আরও বলা হয়, আহতবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ২১ জুলাই হাসপাতালে ভগ্নিপতি ওয়াদুদের লাশ সনাক্ত করেন মামলার বাদী আব্দুর রহমান। নিহতের দাফন প্রক্রিয়াসম্পন্ন ও সাক্ষীদের কাছ থেকে আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন আহমেদ বলেন, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আমরা মামলার তদন্ত করছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট