,

বন্যাদুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় মিডিয়ার এ কেমন হাস্যরস!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেওয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও দুর্গতিতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ।

কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যাদুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘জি- ২৪ ঘণ্টা’। তারা বাংলাদেশিদের দুঃখ-দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, “ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…”

‘জি- ২৪ ঘণ্টা’-র মতো সংবাদমাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত। তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া রাতের আঁধারে বাঁধ খুলে দিয়েছে।

গত দুইদিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটির প্রায় সব জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানি যেন উপচে না পড়ে সেজন্য গতকাল মঙ্গলবার রাতে গোমতী নদীতে তৈরি করা ডিম্বুর জলাধার বাঁধ খুলে দেওয়া হয়। বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে। এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা। বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

অপরদিকে ভালো অবস্থায় নেই ত্রিপুরাও। সেখানে গত ২৪ ঘণ্টায় সাধারণের তুলনায় ১ হাজার ২০০ গুণ বৃষ্টিপাত হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন পুরো রাজ্যের মানুষ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট