,

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এডিসি ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরিফ খান জয় নেত্রকোনা-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি ঈগল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি একজন পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি ঢাকা আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি ২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফুটবলে তার সাফল্য আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট