,

হঠাৎ কেন বিসিবিতে তামিম ইকবাল?

news-image

স্পোর্টস ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিসিবিতে আসেন তিনি। বিসিবির কার্যালয় পরিদর্শনের পাশাপাশি বিসিবি পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারেন তার আজকের পরিদর্শন থেকে। তাই হঠাৎই দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট জেগে উঠেছে। এর মধ্যেই আবার বিসিবিতে এসেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নিজের রেঞ্জ রোভারে করে মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। এসে গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই সরাসরি তিনি উঠে যান বিসিবি অফিসে।

এদিকে, বিসিবি কার্যালয়ে তামিমের আগমণের কারণ এখনো পরিষ্কার না হলেও জানা গেছে, তিনি মিটিং করতেই এসেছেন। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই টাইগার ওপেনার ফিট থাকা সত্ত্বেও ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে জাতীয় দলের বাইরে রেখেছিলেন। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানান, তিনি দেশ সেরা এ ওপেনারকে আবার জাতীয় দলে দেখতে চান।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। এরপরই তিনি জানাতে পারেন সিদ্ধান্ত। বিশেষ করে তাকে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা এ মিটিং থেকে।

তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতেই আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন দেশের বাইরে থেকে জানিয়েছেন নিজের পদত্যাগের কথা। এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কথা বলতে প্রস্তুত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট