সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরজি কর নিয়ে নীরবতা ভাঙলেন মিঠুন

news-image

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে। এতে শামিল হয়েছেন ওপার বাংলার অভিনয় জগতের সবাই। সবার একটাই চাওয়া, ‘বিচার চাই’। এতদিন পর এ নিয়ে নীরবতা ভাঙলেন মিঠুন চক্রবর্তী।

মহাগুরু আরজি কর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে শোনা যায়, আমি অনেকদিন ধরে অনেক জায়গায় বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।

বিজেপি নেতা এদিন একই সঙ্গে বলেন, ওঁর পরিবারের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি রইল আমার। আমার কাছে এখন সবথেকে বড় চাওয়া হল যারা এটার সঙ্গে যুক্ত তাদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। শাস্তি দেওয়া হোক।

কী ঘটেছে আরজি করে?
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক নারী চিকিৎসকের দেহ। প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলেও পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপাতত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিন্সিপালকেও। গোটা বিষয় নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমেছেন সাধারণ মানুষ।

টলিউডের মিছিল
এদিকে আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমছে গোটা টলিউড। তারা টেকনিশিয়ান স্টুডিও থেকে আরজি করের উদ্দেশ্যে যান। পথে হাঁটতে দেখা যায় রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজনন্দিনী পালসহ অনেককে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি