,

রাজধানীর ঝিগাতলায় গুলিবিদ্ধ কলেজছাত্রের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটাবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মো. রিয়াজ (২৩) বরিশাল মুলাদী ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মৃত রিয়াজ বরিশাল হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গার্মেন্টসকর্মী মাহমুদুল হকের ছেলে। তিনি রাজধানীর নিউ মার্কেটে একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

রিয়াজের বড় ভাই রেজাউল করিম বলেন, গত ৪ আগস্ট দুপুরে ঝিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হন রিয়াজ। তার মাথার বাঁ পাশে গুলি লাগে। পরে তাকে ওই দিন বিকেলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড