,

সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর মোহাম্মদপুরে তার দুটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলেছে, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে বাংলাদেশি তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা সমমূল্যের বিভিন্ন দেশের মুদ্রা।

বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ইউএস ডলার ৩০০০, মালোয়শিয়া রিংগিত ১০০০, সৌদি রিয়াল ২৯৬৯, সিঙ্গাপুরী ডলার ৪১১২, অট্রেলিয়ান ডলার ১৯১৫, কোরিয়ান ইয়াং ২৫০০০, চাইনিজ ইয়াং ১৯৯।

এছাড়া শাহ কামালের নিজ জেলা চাঁদপুরে একটি পাঁচতলা বাড়িসহ বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে জানিয়ে পুলিশ সূত্র জানায়, চাঁদপুর শহরের বন বিভাগ সড়কের খলিশাডুলি গ্রামে ১০ ইউনিটের পাঁচতলা ভবনসহ তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ শতাংশ।

ডিএমপির ভাষ্য, মোহাম্মদপুরের ওই বাড়ি ছয়তলা।

বাড়ির দ্বিতীয় তলায় সপরিবারে থাকেন তিনি। স্থানীয় লোকজন বিপুল অঙ্কের টাকা লুকিয়ে রাখার কথা জানতে পেরে ভবনটি ঘিরে ফেলে। খবর পেয়ে ডিএমপির একাধিক টিম গিয়ে ওই অর্থ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট