,

কূটনৈতিক এলাকায় নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তায় সেনাসদস্যদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে। আন্দোলনের মুখে রাজনৈতিক পট পরিবর্তন-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনের অনুরোধে এ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধু বেসামরিক সদস্যকে ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পাশাপাশি কিছুসংখ্যক সদস্য নিজ কনস্যুলেট ভবন ও বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেসব স্থানে নিরাপত্তা দেওয়া হয়।

আইএসপিআর জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কিছু সংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞকে নিরাপত্তা দেওয়া হয়। এসব বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে। বর্তমানে সেনানিবাসের ভেতরে বৈদেশিক মিশনগুলোতে কোনো ব্যক্তি অবস্থান করছেন না। গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব দেখানোর জন্য অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড