বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাসনের সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

news-image

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান মাতব্বর পালানোর সময় গণপিটুনির শিকার হয়েছেন। পটুয়াখালীর মহিপুর থেকে বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে তাঁকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

লোকমান শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের নান্নু মাতব্বরের ছেলে। জেলের ছদ্মবেশ ধারণ করেও জনতার হাত থেকে রেহাই মেলেনি তাঁর। শুক্রবার বিকেলে মহিপুর থানা পুলিশ লোকমানকে চরফ্যাসন থানায় হস্তান্তর করেছেন বলে চরফ্যাসন থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর লোকমান নৌপথে মহিপুর থানার মৎস্যঘাটে গিয়ে জেলে পরিচয়ে আত্মগোপন করেন। ওই ঘাটে থাকা চরফ্যাসনের জেলেরা তাঁকে চিনতে পেরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। বৃহস্পতিবার রাতে মহিপুরের বিক্ষুব্ধ জনতা তাঁকে আটক করে গণধোলাই দিয়ে আটক করে রাখেন। পরে মহিপুর থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।

চরফ্যাসন ও শীভূষণ থানা সূত্রে জানা যায়, লোকমানের বিরুদ্ধে চার থানায় চাঁদাবাজি, মারধর, ছিনতাই ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। চরফ্যাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জানান, লোকমান চরফ্যাসন এলাকার আতঙ্ক ছিলেন।

জানা যায়, লোকমান ২০১৫ সালের ২৫ সেটেম্বর রাতে চরফ্যাসন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানহাটে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। ক্ষমতার দাপট দেখিয়ে আসামিরা আদালত থেকে খালাস পেয়ে যায়। লোকমানের অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়ে থানা এলাকার মানুষ। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জমিদখলসহ সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ লুটপাট করতেন লোকমান। নারী নির্যাতনেও ছিলেন পটু। কেউ মুখ খুলতে পারত না ভয়ে। তাঁর অত্যাচারে গ্রাম ছেড়েছে শশীভূষণ থানা এলাকার কয়েকশ পরিবার।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, লোকমানকে মহিপুর মৎস্য আড়ৎ থেকে জনতা আটক করে খবর দেয়। চরফ্যাসন থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, চরফ্যাসন থানায় চাঁদাবাজি মামলায় লোকমানের নামে ওয়ারেন্ট রয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি