,

সাবেক সচিবের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি ১১ লাখ ৮৭ হাজার ৮৭২ টাকা উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকার মূল্যমানের বিদেশি মুদ্রাও রয়েছে।

শুক্রবার দুপুরের পর থেকে কয়েক ঘণ্টা রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি টিম।

সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান এক ক্ষুদে বার্তায় এতথ্য জানান।

তিনি জানান, ২ ও ৫ টাকার নোট থেকে শুরু ১ হাজার টাকার নোট পাওয়া গেছে। সেখানে ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ৭৪ হাজার ৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এরমধ্যে বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার ইউএস ডলার, ১৩২০ মালয়েশিয়ার রিঙ্গিত, ২৯৬৯ সৌদি রিয়াল, ৪১২২ সিঙ্গাপুর ডলার, ১৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান ও ১৯৯ চায়না ইউয়ান পাওয়া গেছে।

জানা গেছে, ২০২০ সালের ২৯ জুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামালকে অবসরে পাঠায় সরকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট