শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ৪ উপদেষ্টার দপ্তর বণ্টন, ৮ জনের পুনর্বণ্টন

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বিকেলে বঙ্গভবনে চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ পেয়েছেন।

৮ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন
এদিকে বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে আট উপদেষ্টার। সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখবেন। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ও দেখবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন।

ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনিসহ উপদেষ্টা পরিষদে এখন ২১ জন সদস্য রয়েছেন।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি