,

ইউরোপে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সুইডেনের বাসিন্দা।

বৃহস্পতিবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সুইডেনের স্যোশাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী জ্যাকব ফোর্সমেড। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আজ বিকেলে আমরা সংবাদ পেলাম যে আমাদের দেশে এমপক্সে (মাঙ্কিপক্স) আক্রান্ত একজন রোগী রয়েছেন। তিনি মাঙ্কিপক্স বিপজ্জনক ধরন ক্ল্যাড ওয়ানে আক্রান্ত। আমার জানামতে ইউরোপে তিনিই এই রোগে প্রথম আক্রান্ত ব্যক্তি।”

মাঙ্কিপক্স একপ্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু’র মতো। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে।

মাঙ্কিপক্স ত্বকের ক্ষত সৃষ্টি করে এবং মারাত্মক হতে পারে, এ রোগে আক্রান্ত ১০০ রোগীর মধ্যে চারজন মারা যায়। বর্তমানে মাঙ্কিপক্সের দু’টি ধরন সম্পর্কে জানা গেছে— ক্ল্যাড ১ এবং ক্ল্যাড ২। ক্ল্যাড ১ ধরনটি বেশি শক্তিশালী।

সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অলিভিয়া উইগজেল জানান, আক্রান্ত ওই ব্যক্তি কিছুদিন আগে কঙ্গো সফরে গিয়েছিলেন। সেখানেই এই রোগে আক্রান্ত হন তিনি। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট