,

ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ!

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মান্ডা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন এসএ টিভির ফেসবুক পেইজে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, এক যুবকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাকে রিকশায় করে নিয়ে যাচ্ছেন অপর এক যুবক। পথিমধ্যে মুগদার আশ-শিফা ডায়াগস্টিক সেন্টারের সামনে পথচারীরা রিকশা থামিয়ে জানতে চান, ‘কী হয়েছে?’

উত্তরে ওই যুবক বলেন, উনি রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। অপরিচিত এক ব্যক্তি ওনাকে বিরিয়ানি খেতে দিয়েছেন। ওই বিরিয়ানিতে বিষ ছিল।

এ সময় বিরিয়ানির একটি প্যাকেটও দেখান ওই যুবক। পথচারীরা তাকে বলেন, নিয়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ভয়েস অব স্টুডেন্টস নামে’ একটি ফেসবুক গ্রুপেও ভিডিওটি পোস্ট করেছেন ইয়ামিন নামে একজন ফেসবুক ব্যবহারকারী।

তবে কালবেলার পক্ষ থেকে এ ঘটনার সত্যত্য যাচাই করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট