,

সীমান্ত হত্যা-তিস্তা নিয়ে দিল্লিকে কড়া বার্তা ঢাকার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারত চাইলে সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব। এছাড়া দিল্লি চাইলে তিস্তা নদী থেকে বাংলাদেশকে কিছু পানি দিতে পারে। বুধবার (১৪ আগস্ট) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে এসব বার্তা দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টো মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত নিয়ে আমি বলেছি, এই একটা ইস্যু আমরা চাইলে দুই পক্ষ অবশ্যই বন্ধ করতে পারি। আমি তাকে (হাইকমিশনারকে) এটাও বলেছি, আমি যখন মুক্ত ছিলাম তখন এটা নিয়ে অনেক লিখেছি এবং সেটা আমরা বিশ্বাস। আমার বিশ্বাস, চাইলে আমরা এটা বন্ধ করতে পারি। তিনি একটু দ্বিমত পোষণ করার চেষ্টা করেছেন।

তৌহিদ হোসেন বলেন, আমি বলেছি, সম্পর্ক মানুষ কেন্দ্রিক হবে। শুধু সরকার আর সরকারের মধ্যে সম্পর্ক হবে, মানুষের কোনো ভূমিকা থাকবে না; সেটা নয়। কিছু সমস্যা আছে এটা দূর করতে হবে, ভালো করতে হবে। মানুষ যেন মনে করে তারা আমাদের বন্ধু।

তিস্তার পানি বন্টন নিয়ে আলাপের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তার কথা আমি এটুকু বলেছি, পানি কম আছে আমি জানি। তিস্তায় এক দেশের জন্য যেটুকু পানি সেটুকু নাই। কিন্তু আছে তো। আমি তাকে এ কথাটা বলেছি, পানি কম আছে, খুবই কম আছে। কিন্তু আছে তো। ১০০ কিউসেক পানিও যদি থাকে আপনারা আমাদের ৩০ কিউসেক পানিও দিতে পারেন না?

তবে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে কোনো আলোচনা হযনি বলে জানান তৌহিদ হোসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট