,

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘পরিবেশ ও বন সংরক্ষণ-উন্নয়নে সংশ্লিষ্ট অধিদপ্তরের কোনো কর্মকর্তা দুর্নীতি, অনিয়ম ও অবহেলা প্রদর্শন করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বুধবার (১৪ আগস্ট) বিকেলে বন অধিদপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, ‘দেশের বনকে বনের মতো রাখতে হবে এবং দেশের পরিবেশের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিকভাবে নিবেদিত হয়ে কাজ করতে হবে।’

রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে রিজওয়ানা হাসান বলেন, ‘বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে এখানে নিয়মিত মনিটর করতে হবে। এখানে সব ধরনের অবৈধ পাখির ব্যবসা বন্ধে এবং পাখির প্রতি নিষ্ঠুর আচরণকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এ কাজে শিক্ষার্থীদের সহযোগিতা গ্রহণের আহ্বান জানিয়ে বনের ওপর আগ্রাসন বন্ধে অগ্রাধিকার ভিত্তিতে বনের সীমানা নির্ধারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

মতবিনিময়সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ বন অধিদপ্তরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশ উপদেষ্টা পরিবেশ ও বন অধিদপ্তরের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট