,

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টার শ্রদ্ধা

news-image

সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি : সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

বুধবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় শহীদের সম্মানে কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন। পরে পরিদর্শন বইয়ে সই করেন। এসময় মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের চিত্রায়িত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সে কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করা হবে।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী