সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেণ্ডারিয়ায় ওয়ার্ড বিএনপি নেতাকে গুলি করে হত্যা

news-image

নিজস্ব প্রতি‌বেদক : রাজধানীর গেণ্ডারিয়ার বসুবাজার এলাকায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা আনিসুর রহমানকে (৪০) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দলীয় নেতাকর্মীর অভিযোগ, বিরোধের জের ধরে স্থানীয় যুবলীগ নেতা রেজাউল কবির তিতাস তাঁকে হত্যা করেন।

গেণ্ডারিয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এরই মধ্যে ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। তাতে একজনকে গুলি ছুড়তে দেখা যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তদন্ত সূত্র জানায়, ফুটেজে স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা তিতাসকেই গুলি ছুড়তে দেখা গেছে। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোড়েন। পরে পিস্তলটি পাঞ্জাবির পকেটে ভরে এগিয়ে যান। নিজের বাসার কাছে গিয়ে একটি মোটরসাইকেলে উঠে তিনি পালিয়ে যান।

গেণ্ডারিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল ইসলাম টিপু বলেন, দয়াগঞ্জের অদূরে বসুবাজার এলাকায় থাকতেন আনিসুর রহমান। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতি ছাড়া তেমন কিছু করতেন না। তিনি অবিবাহিত ছিলেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে বাসার কাছেই তাঁকে গুলি করেন যুবলীগ নেতা তিতাস। আশপাশের লোকজন এটা দেখেছেন। তা ছাড়া পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজও পেয়েছে।

টিপু জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর তিতাসের সঙ্গে বিরোধ হয় আনিসুরের। এর জের ধরেই তাঁকে হত্যা করা হয়।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, তিতাস এলাকার একটি ভবনের ফ্ল্যাট ও পার্কিং দখল করে রেখেছিলেন। এগুলোর ভাড়া পেতেন তিনি। সরকার পতনের পর ওই ফ্ল্যাট ও পার্কিংয়ের জায়গার নিয়ন্ত্রণ পেতে চান আনিসুর। এ নিয়ে কয়েক দিন আগে তিনি তিতাসের সঙ্গে কথা বলেন। তখন তিতাস রাজি না হয়ে উল্টো হুমকি-ধমকি দেন। তাতেও দমে যাননি আনিসুর। এ নিয়ে বাদানুবাদ চলছিল। এর এক পর্যায়ে গতকাল বিকেলে তাঁকে ডেকে নিয়ে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে তাঁকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি