,

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক, সাভার : নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সোমবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আজ সকালে সড়ক পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন প্রধান বিচারপতি। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ ত্যাগ করেন রেফাত আহমেদ।

এর আগে গতকাল দুপুর ১২টার দিকে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি রেফাত আহমেদ। এর আগে শনিবার রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত শনিবার ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ছয়জন বিচারপতি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড