,

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে তিনি পদত্যাগ করেন। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালের জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। এ ছাড়া তিনি ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সৌদি আরবের বাদশাহ খালিদ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। পরে তিনি ২০১৬ সালের আগস্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট