শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান–কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামলের

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান ও অনুরোধ করেছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার বিকেল ৬টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান।
এ সময় তিনি বলেন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতায় ভুগলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দলের নেতাদেরকে জানাবেন।তিনি বলেন, গত ১৫ বছরে আমি ও আমার দলের নেতা-কর্মীরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছি, যা আপনারা অবগত আছেন। কিন্তু আমি ও আমার দল কোন ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা।
তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হওয়ার পর জনতার ঐতিহাসিক বিজয়ের আনন্দে কিছু সুযোগ-সন্ধানী অপশক্তি বিভিন্ন রকমের সংঘাত, ভাংচুর, লুটতরাজ, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্ম করেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবও ভাংচুর করা হয়। আমি
ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আশ্বস্ত করতে চাই আমি ও আমার দলের নেতা-কর্মীরা এধরনের অপকর্ম সমর্থন বা প্রশ্রয় দেইনা। ব্রাহ্মণবাড়িয়াবাসীর জানমাল রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
 তিনি ছাত্র-জনতার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মীর মুগ্ধসহ সারা দেশে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহত ছাত্র-জনতার দ্রুতআরোগ্য কামনা করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভ‚ইয়া খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক, শহর বিএনপির সাবেক আহবায়ক জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল নেতা রাশেদুল ইসলাম, আতিকুর রহমান জালাল  সাবেক  জেলা ছাএদল নেতা আজহারুল ইসলাম দিদার, সাঈদ হাসান সানি, ফোজায়েল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী