,

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আদিলুর রহমান খানের

news-image

নিজস্ব প্রতিবেদক : শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের (শূন্য সহনশীলতা) কথা দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শনিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি প্রতিদিনই অফিস করবেন বলে জানান।

আদিলুর রহমান খান বলেন, রক্তক্ষয়ী গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তবর্তী সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং দুর্নীতিকে মেনে নেওয়ার কোনো উপায় নেই। দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না।

সাভার চামড়া শিল্পসহ মন্ত্রণালয়ের অন্যান্য দুর্নীতির যে অভিযোগ আছে, তা সমাধানের জন্য আমরা এসেছি। আন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট, সে বিষয়ে কঠোর অবস্থান থেকে আমরা কাজ করবো, যোগ করেন তিনি।

মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম হিসেবে শিল্প উৎপাদনে গ্যাসসংকট সমাধানকে মন্ত্রণালয়ে তার প্রধান অগ্রাধিকার দেওয়ার কথা জানান। কারণ, গ্যাস সংকটে সার উৎপাদনসহ অন্যান্য শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট