,

বেবিচকের নতুন চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

শুক্রবার (৯ আগস্ট) ঢাকা সেনানিবাসের বিমান সচিব শাখার বিমান বাহিনী সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি এতদিন চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রেষণে নিয়োজিত থাকাকালীন সময়ে বেতন ভাতাদি এবং অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন তিনি।

জানতে চাইলে মঞ্জুর কবীর ভূঁইয়া সমকালকে বলেন, আগামী রোববার (১১ আগস্ট) বেবিচকে যোগদান করবো। তিনি আরও বলেন, বেবিচককে নতুন আঙ্গিকে ঠেলে সাজানো হবে।

অন্যদিকে, এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে ঢাকা বিমান বাহিনী সদর দপ্তরের প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট