,

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সিনেমা আনছেন ফারুকী

news-image

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে থেকে পোস্ট দিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিজের নতুন সিনেমার খবর জানিয়েছেন।

এ ফারুকী পোস্ট করে লিখেছেন, ‘আজকে নতুন সরকার দায়িত্ব নিবে। এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধ হয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি। এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার।’

এ নির্মাতা আরও লিখেছেন, ‘এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই ৪২০। প্রকৃতির কি বিচিত্র খেয়াল আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে,যেটার শ্যুট করছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাইলে এইটা কোন সাহসে বানাইলাম?’

পোস্টের শেষাংশে ফারুকীর ভাষ্য, ‘সো, গাইজ গেট রেডি ফর আ ওয়াইল্ড রাইড সুন। ডিটেলস কামিং শর্টলি। আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জরা – পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০০৮ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ যমুনায় ছিলেন।

এর আগে, ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানও তাদের দায়িত্বের দিনগুলোতে এই অতিথি ভবনে ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট