,

‘দেশ আগেও স্বাধীন ছিল না, এখনও নয়’

news-image

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভুত্থ্যানে শেখ হাসিনা সরকারের পতনকে অনেকেই দেশের দ্বিতীয় স্বাধীনতা বলে মনে করছেন। তবে এরসঙ্গে একমত নন প্রবাসী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। বরং এ তুলনাকে তিনি মহান মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে বলেই মনে করছেন। একই সঙ্গে তিনি এও মনে করছেন যে— দেশ আগেও স্বাধীন ছিল না, স্বাধীন এখনও নয়।

আজ (বৃহস্পতিবার) সকালে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এসব লিখেছেন তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিন লিখেছেন— গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিছু লোক দাবি করছে, এটি একটি মুক্তিযুদ্ধ, দাবি করছে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারা শহীদ। একে মুক্তিযুদ্ধ নাম দিয়ে ৭১এর মহান মুক্তিযুদ্ধকে অপমান কি না করলেই নয়! বলা হচ্ছে দেশ ”স্বাধীন” হয়েছে। না, দেশ আগেও স্বাধীন ছিল না, স্বাধীন এখনও নয়। দেশ এখন দেশদ্রোহীদের হাতে বিপন্ন। যারা দেশের সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে, যার ফলে হাজারো সংখ্যালঘু দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, যারা পুড়িয়ে ছাই করে দিচ্ছে, দেশের জাদুঘর, পাঠাগার, একাডেমি, থিয়েটার, সিনেমাহল, ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে ভাষ্কর্য, মনুমেন্ট, যারা মানুষের বাড়িঘর লুট করছে, বাড়ি ঘরে চুরি ডাকাতি করছে — তারা দেশদ্রোহী ছাড়া কিছু নয়।

দেশের মাটি অনেককাল থেকেই কামড় দিয়ে রেখেছে মৌলবাদী এবং জিহাদি অপশক্তি। তিরিশ বছরের নির্বাসন থেকে আমি যদি দেশে ফিরতে পারি, যদি প্রাণের ভয়ে ভিন দেশে পাড়ি দেওয়া মুক্তচিন্তক, যুক্তিবাদী, নিরীশ্বরবাদীরা দেশে ফিরতে পা্রে, যদি সংখ্যালঘুরা তাদের ফেলে যাওয়া ভিটেমাটিতে ফিরতে পারে, নির্ভয়ে নিরাপদে দেশে বাস করতে পারে, তবেই দেশকে বলা যায় স্বাধীন। তার আগে নয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট