সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির খবর পেলে ফোন করুন বিজিবিকে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই রাত ধরে ডাকাতির আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। তাদের অনেকেই বলছেন, ডাকাতি ও লুটপাটের আতঙ্কে তারা রাতে ঘুমাতে পারছেন না।

এ মুহূর্তে ঢাকায় ডাকাতি অথবা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ফোন করার জন্য নগরবাসীকে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানী ঢাকায় ডাকাতি অথবা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য যোগাযোগ করুন: ০১৭৬৯-৬০০৫৫৫ এবং ০১৮৮৯-৬০০৫৫৫ নম্বরে।

পুলিশের অনুপস্থিতির সুযোগে গত দুই রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাতির খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার (৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টা থেকে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকিং করে নাগরিকদের সতর্ক করা হয়।

এদিকে, এরই মধ্যে ডাকাতির বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ডাকাতদলের সদস্যদের ধরে বেঁধে রেখেছেন এলাকাবাসী। একাধিক স্থানে গণপিটুনি দেওয়ার খবরও পাওয়া যায়। বুধবার রাতে স্থানীয়দের দেওয়া খবরে ডাকাত চক্রের কয়েকজন সদস্যকে আটকও করে সেনাবাহিনী।

যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি