,

ঢাকার নিম্ন আদালতপাড়া এখনো পুলিশবিহীন, তবে এসেছিল সেনাবাহিনী

news-image

আদালত প্রতিবেদক : পুলিশবিহীন অবস্থায় নিরাপত্তা ঝুকি নিয়ে গত মঙ্গলবার থেকে তিন দিন চলল ঢাকার নিম্ন আদালতের কার্যক্রম। তবে গতকাল বৃহস্পতিবার পুলিশ না থাকলেও আদালতপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে। গাড়ি নিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত অঙ্গণে কয়েক ঘণ্টা অবস্থানের পর চলে যান সেনা সদস্যরা।

জানা গেছে, গাড়িতে আসা সেনা সদস্যরা নিম্ন আদালতের প্রধান বিচারকদের সঙ্গে কথা বলেছেন এবং কোনো সমস্যা হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

সরেজমিন আদালত ঘুরে দেখা গেছে, ঢাকার জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালত, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের কয়েকজন বিচারক এজলাসে উঠে বিচারকার্য পরিচালনা করলেও অনেক আদালতের বিচারক তাদের খাসকামরায় বসেই বিচারকাজ করেছেন।

পুরান ঢাকার দুটি জজশিপে ও দুটি ম্যাজিস্ট্রেটশিপে ১০৭ জন বিচারক কর্মরত আছেন। তবে আজ তাদের নিরাপত্তার কোনো পুলিশ চোখে পড়েনি। এমনকি চারটি হাজতখানা ও আদালতের বাইরে কোনো পুলিশ ছিল না। ফলে সবই অরক্ষিত হয়ে পড়ে ছিল। এদিন আদালতে কোনো থানা থেকেই কোনো আসামিও আনা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট