সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরে আসবেন শেখ হাসিনা: জয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ বৃহস্পতিবার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে যখন আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই শেখ হাসিনা ফিরে আসবেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এর আগে জয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তবে বৃহস্পতিবারের সাক্ষাতকারে জয় বলেছেন, ‘হ্যাঁ এটি সত্যি, আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন না। কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর পুরো দেশজুড়ে হামলা চালানোর পর গত দুইদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব; আমরা তাদের একা ফেলে চলে যাব না।’

তবে শেখ হাসিনা বাংলাদেশে আবার রাজনীতিতে সক্রিয় হবেন কি না সে সম্পর্কে কিছু বলেননি তিনি। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারব না। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।’

এ ছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি