,

ইলিয়াস আলীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন র‌্যাবের সাবেক কর্মকর্তা

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী অনেক আগেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন র‌্যাবের তৎকালীন কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত র‌্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন মাসুদ রানা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে।’

ইলিয়াস আলীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে র‌্যাবের সাবেক এই কর্মকর্তা বলেন, ‘তাকে পতেঙ্গা সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরে মধ্যে নেওয়া হয় স্পিডবোটের মাধ্যমে। মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে।’

মাসুদ রানা আরও বলেন, ‘শুধু ইলিয়াস আলী নন, অনেক নেতার তথ্য যারা পাননি, কিছু মানুষ তো আয়নাঘরে থেকে উদ্ধার হয়েছে। কিন্তু যাদের তথ্য আপনারা পাননি, তাদের এই করুণ পরিণতি হয়েছে।’

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই তারা নিখোঁজ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯