,

আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ , উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ আজ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২১টি গাড়ি। সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

আজ বৃহস্পতিবার সরকারি পরিবহন পুল ঘুরে দেখা গেছে, গত মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন, সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। ১৭-১৮টি গাড়ি লাগতে পারে বলে পরিবহন কমিশনার কার্যালয়কে ধারণা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী প্রয়োজনীয় গাড়ি প্রস্তুত করা হয়েছে।

তবে কিছু অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক, সরকারি পরিবহন পুলের এক কর্মকর্তা বলেন, ‘ভিভিআইপি প্রটোকলে সব সময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট হলে বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যাতে আরেকটি গাড়ি যেন পাঠানো যায় সে এ কারণে আমরা মোট ২১টি গাড়ি প্রস্তুত করেছি।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ’র অত্যাধুনিক সিরিজের গাড়ি। আর অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি রয়েছে। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া রয়েছে মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন গাড়িগুলো তাদের আনতে বাড়িতে যাবে। এরপর তাদের শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট