,

আবু সাঈদের কথা বলে কাঁদলেন ড. ইউনূস

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদেছেন ড. মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এ ঘটনার অবতারণা হয়।

ড. ইউনূস সাঈদের কথা বলতে গিয়ে বলেন, এরপর থেকে কোনো যুবক-যুবতী আর পিছু হটেনি। নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের ঘরে সুফল পৌঁছে দিতে হবে। না হলে এর কোনো দাম নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন।
এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এদিকে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯