সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আজ বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

এদিকে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তারা রওনা দেযন।

এ ছাড়া গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ব্যানার নিয়ে বিমানবন্দরে হাজির হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরে ঢোকার সবকটি ফটকে নিরাপত্তা জোরদার করেছেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। ফ্লাইটের যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে ভিআইপি ফটকের সামনে ইউনূসকে স্বাগত জানাতে অনেকে অপেক্ষা করছেন।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আগ্রহী ছাত্র-জনতাকে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানান সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বুধবার রাত ১২টা ২৩ মিনিটে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান থাকবে।

 

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী