সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গত বছর ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের জ্যোতিষী প্রশান্ত কিনি। তিনি বলেছিলেন, ২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্টে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।

গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এক্সে (সাবেক টুইটার) করা প্রশান্তের ওই ভবিষ্যদ্বাণী আবার সামনে এসেছে। তিনি নিজেও পুরোনো ওই পোস্টটি নতুন করে শেয়ার করেছেন।

২০২৩ সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে প্রশান্ত লিখেছিলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যদ্বাণী হলো, ২০২৪ সালের মে থেকে আগস্ট মাস পর্যন্ত তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।’পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, ‘শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।’

প্রশান্ত ওই পোস্টটি নতুন করে শেয়ারের পর তাতে লাইক এসেছে সাড়ে ১৪ হাজারেরও বেশি। মন্তব্যও করেছেন বহু মানুষ। মন্তব্যে অনেকেই প্রশান্তের কাছে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে আবার তার প্রশংসা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই