,

ডেপুটি গভর্নরের পদত্যাগ, পালিয়েছেন অন্যরা

news-image

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাংকেও অস্থিরতা শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে গভর্নর, ডেপুটি গর্ভনর, পলিসি অ্যাডভাইজার ও বিএফআইউ প্রধানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তারা।

তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে ইতোমধ্যে একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। তিনি হলেন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান। অন্যরা পদত্যাগ না করেই কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছে।

এরকম পরিস্থিতিতে নির্বাহী পরিচালকরা বৈঠকে বসেছেন। ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না।

প্রত্যক্ষদশীররা জানিয়েছেন, দুই শতাধিক কর্মকর্তা–কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, অবিলম্ব গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার করতে হবে। তারা যেন দেশ ছাড়তে পালাতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব নির্বাহী পরিচালক অনিয়মে সহায়তা করেছে তাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট