,

বাংলাদেশ ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে: পশ্চিমবঙ্গ পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা এবং সহিংসতার খবর পাওয়া গেছে। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদেরদের অনেকে আক্রান্ত হয়েছেন। এই খবরে উদ্বেগ তৈরি হয় সীমান্তঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গজুড়েও।

তবে যত না খবর, তার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ছড়িয়েছে গুজব। দেশটির কিছু কিছু সংবাদমাধ্যমের অতিরঞ্জিত ভিত্তিহীন সংবাদপ্রচারে দর্শক পাঠকদের মাঝে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিরূপ প্রভাব পড়া শুরু করেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের মাঝে বার্তা দিয়েছে রাজ্য পুলিশ।

এতে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক খবর প্রচার হচ্ছে। এসব খবরকে একতরফা বলছে তারা। এতে ফাঁদে পা না দিতে আহ্বানও জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

মঙ্গলবার সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, ‘শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক, এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থি’।

এদিকে বিএনপি-জামায়াতসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে চলমান অস্থির সময়ে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানানো হয়েছে। ছাত্র সমাজের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রীতি রক্ষায় জোরদার প্রচারণা চালানো হচ্ছে।

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগের পর দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি।

দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণের পর গতকাল সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে দেখা করেছেন। সেখান থেকে হাসিনার গন্তব্য কোথায় তা এখনো স্পষ্ট নয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট