,

দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের স্ত্রী-সন্তান

news-image

অনলাইন ডেস্ক : বাহরাইনে উড়াল দিয়েছেন সাবেক সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজের স্ত্রী-সন্তান। আজ বুধবার সকাল সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইন যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে।

এদিকে ফ্লাইটে আজিজের যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও তিনি চেক-ইন করেননি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইটটি ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজ এই ফ্লাইটের টিকিট কাটা ছিল বলে বিমানবন্দরে তথ্য ছিল। তবে তিনি চেক-ইন করেননি।

ফ্লাইটটি সকাল ৮টা ২৪ মিনিটে বাহরাইন পৌঁছেছে।

বেবিচকের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফ্লাইটে সাবেক জেনারেল আজিজ ছিলেন না বলে জেনেছি।

সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। এ ছাড়া তার কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে— এমন আলোচনাও আছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট