মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা যদি ভারতে না যেতেন তবে তাকে পিটিয়ে মেরে ফেলত: জয় (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমেও সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। তবে সব বক্তব্যেই জয় একটা কথা স্পষ্টভাবে বলে যাচ্ছেন, বাংলাদেশে কি হবে তা আর তাদের পরিবারের দায়িত্ব না। তার মা আর রাজনীতিতে ফিরবেন না।

প্রথম ভিডিও বার্তায় জয় অভিমানের সুরে বলেন, ‘ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন।’

ডয়চেভেলের বাংলা বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বর্তমানে শেখ হাসিনার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। শেখ পরিবারের কোনো সদস্যরই রাজনীতিতে আসার কোনো কারণ নেই।’

এদিকে রিপাবলিক বাংলা নামের এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশকে সিরিয়া বানিয়ে ফেলেছে। আমার পরিবার তিনবার চেষ্টা করেছে। শেখ হাসিনা এতো কিছু করার পরেও তাকে বাংলার মানুষ বের করে দিল, হত্যা করতে গেল। এখন বাংলাদেশে কি হবে এটা আর আমাদের পরিবারের দায়িত্ব না।’

এ সময় তিনি আরও বলেন, ‘মা বাংলাদেশ ছেড়ে যেতে চাননি। তিনি চেয়ে ছিলেন- পদত্যাগ করবেন। আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন। আমরা বলেছি যে না, তারা ঘোষণা দিয়েছে গণভবনে হামলা করবে। তারা তোমাকে বাঁচতে দেবে না। তাকে অনেক বুঝিয়ে হেলিকপ্টারে উঠিয়েছি। তিনি যদি ভারতে না যেতেন তবে তাকে পিটিয়ে মেরে ফেলা হতো।’

 

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ