,

ওয়েবসাইট থেকে সরছে শেখ হাসিনা ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম

news-image

অনলাইন প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি ওয়েবসাইটগুলো থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম সরানো হচ্ছে। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টা পর্যন্ত বেশিরভাগ মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তর-সংস্থার ওয়েবসাইট থেকে শেখ হাসিনা এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছবি সরিয়ে ফেলা হয়েছে। তবে কোন কোন মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইটে এখনো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছবি রয়ে গেছে।

এখন বেশিরভাগ মন্ত্রণালয় এবং বিভাগের ওয়েবসাইটে শীর্ষ কর্মকর্তা হিসেবে সচিব বা সিনিয়র সচিবের ছবি ও নাম শোভা পাচ্ছে। আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে এখনো মন্ত্রী হিসেবে আনিসুল হকের নাম এবং ছবি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নাম ও ছবি দেখা গেছে।

তবে গত দুদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। যদি এখনো সেই সমস্যা অনেকটাই কেটে গেছে। তবে এখনো প্রধানমন্ত্রী কার্যালয়সহ কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

ওয়েবসাইট থেকে সরছে শেখ হাসিনা ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম

ওয়েবসাইটগুলোর দেখভালের দায়িত্বে থাকা সরকারের অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সব ওয়েবসাইট থেকে শেখ হাসিনা ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম সরানো হচ্ছে। সব ওয়েবসাইট থেকে সাবেক প্রধানমন্ত্রীর বাণী-ছবি এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম সরাতে আরও কিছুটা সময় লাগবে।
গত বছরের (২০২৩ সাল) ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। এরপর ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। ওই মন্ত্রিসভায় সদস্য ছিল প্রধানমন্ত্রীসহ ৩৭ জন। পরে ১ মার্চ আরও সাতজন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়।

পরে মন্ত্রিসভার সদস্য সংখ্যা হয় প্রধানমন্ত্রীসহ ৪৪ জন। এরমধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী ছিলেন। পাঁচ বছরের জন্য মন্ত্রিসভা গঠন করা হয়। তবে এ মন্ত্রিসভা প্রায় সাত মাসের মাথায় বিলুপ্ত হলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট