,

গা ঢাকা দিয়েছে সাঈদীর মামলার বাদী ও সাক্ষী

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও সাক্ষীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

গতকাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

মামলার বাদী উপজেলার পাড়েরহাট এলাকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলম, সাক্ষী গৌরাঙ্গ, আলতাফ, নবীন, মাহতাব উদ্দিনসহ অন্যদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা বলেন, ‘তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে যেকোনো সময় দুষ্কৃতরা আমাদের ওপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছিল। একজন ৭ বছরের শিশু মুক্তিযোদ্ধা বাদী হয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে জেল খাটিয়েছেন এবং সরকারের মদদে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা এলাকা থেকে পালিয়ে গেছেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মাহবুব আলমকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এখন তিনি কোথায় আছেন জানি না। মামলার অন্য সাক্ষীদের বিষয়ে আমার জানা নেই।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট