,

মুক্তি পেতে শুরু করেছেন আন্দোলনে আটককৃতরা

news-image

অনলাইন প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষকে আটক করেছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে শুরু থেকেই নিরপরাধ বন্দিদের মুক্তির দাবি করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেন সমন্বয়করা। গতকাল সোমবার রাষ্ট্রপতির সঙ্গে এক সভায় আন্দোলকারী নিরপরাধ বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী নিরপরাধ বন্দিরা মুক্তি পেতে শুরু করেছেন বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, গত ১ জুলাই ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।

এ ছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯