,

ভারতে আশ্রয় শেখ হাসিনার, যা বললেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের পরিস্থিতি, সুপ্রিম কোর্টের রায়ে সংরক্ষণব্যবস্থা ঢেলে সাজালেও পিছু হটেননি আন্দোলনকারীরা। ছাত্র হত্যার দায়ে হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে অনড় ছিলেন তারা। সেই গণ-অভ্যুত্থান সোমবার চরম আকার ধারণ করে।

বাধ্য হয়েই দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশ ছেড়ে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন হাসিনা। বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত। প্রতি মুহূর্তের আপটেড যাচ্ছে মোদির কাছে।

এদিকে শেখ হাসিনার ভারতে যাওয়া প্রসঙ্গে নিজের মতামত জানালেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) কঙ্গনা লেখেন, ‘ভারত হলো তার আশপাশের সব মুসলিম রাষ্ট্রের আসল মাতৃভূমি। আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিত বোধ করেন।

নিজের দেশের নিরাপত্তার প্রশংসা করে কঙ্গনা আরো লেখেন, ‘মুসলিম দেশে তো মুসলমানরাও সুরক্ষিত নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সৌভাগ্যবান যে রামরাজ্যে থাকি। জয় শ্রীরাম।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯