,

বাংলাদেশ দ্রুত সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে, আশা রাশিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দ্রুত রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে বলে প্রত্যাশা করেছে রাশিয়া।

মঙ্গলবার (৬ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকায় দেশটির দূতাবাস এক বিবৃতিতে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় প্রাণহানির ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের খবর বাংলাদেশি গণমাধ্যম জানিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শিগগির অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভে রাশিয়ার কোনো নাগরিক আহত হননি। বাংলাদেশে যেকোনো পরিবর্তন হলেও মস্কো যে ভিত্তির ওপর কাজ করে সেটা হলো, তা (পরিবর্তন) সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয়। যাই হোক, আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আশা করবো অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ তাড়াতাড়ি সাংবিধানিক নিয়মে ফিরে আসবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট