,

ঢাকায় সংঘর্ষ, গুলি, নিহত ১০

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলছে। অপরদিকে দেশজুড়ে কারফিউ চলমান। এর মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীতে ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর কাজলায় ৪ জন, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ২ জন, এ ছাড়া অন্যান্য এলাকায় আরও ৪ জন নিহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

কাজলায় নিহত ৪ জনের মধ্যে একজনের নাম আব্দুর রহমান। সে নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী। অপর একজনের নাম রাসেল। তার বয়স আনুমানিক ২৫ বছর। বাকি ‍দুজনের পরিচয় জানা যায়নি।

অপরদিকে ঢাকা মেডিকেল এলাকায় গুলিতে নিহত দুজনের মধ্যে একজনের নাম মানিক মিয়া। তিনি যমুনা ব্যাংকের কর্মকর্তা। অপরজন রাকিব হোসেন। তিনি সাইথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশাল।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ চলছে। এসময় আশপাশের কিছু ভবন থেকে গুলি ছুড়তে দেখা গেছে। এ ছাড়া আশপাশের উঁচু ভবনের ছাদে অস্ত্রধারীদের দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট