,

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ সব আদালত বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক: চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। পরে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ৫ আগস্ট (সোমবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের সব বিচারিত কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে দেশের প্রধান বিচারপতি যেকোনো আদালত ও ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।

এদিকে বিচারকার্য পরিচালনা শেষে বাড়ি ফেরার পথে মৎস্যভবন সংলগ্ন এলাকায় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াত চৌধুরীসহ মোট চারজন বিচারপতির গাড়িতে ইট পাটকেল ছুড়েছে আন্দোলনকারীর্টে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মাদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট