,

গণজাগরণ মঞ্চের মতো শাহবাগে অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এদিন রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরে শাহবাগের পুরো নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা। শাহবাগ এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। গণজাগরণ মঞ্চের ন্যায় শাহবাগে অবস্থান করে থাকার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে শাহবাগ থেকে মাইকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। সেই মঞ্চ ঘিরে চারদিকে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ঢাকা ক্লাব, টিএসসি, জাতীয় জাদুঘর, কাঁটাবন, বিএসএমএমইউ এর সামনের অংশে অবস্থান নিয়ে পুরো নিয়ন্ত্রণে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো এক সাথে শেখ হাসিনার গতিতে / আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই / দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত / রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় / সাঈদ ভাই কবরে, খুনি কেন বাইরে / এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’সহ নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

এদিকে টিএসসি, বাংলামটর, কাঁটাবন থেকে একের পর এক মিছিল এসে মিশছে শাহবাগে। এই মুহূর্তে শাহবাগ জনসমুদ্রে রূপ নিয়েছে। এরআগে এদিন বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের সূত্রপাতে বিক্ষুব্ধ হয়ে উঠে আন্দোলকারীরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শাহবাগ থানার সামনে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট